যদি মন কাঁদে তুমি চলে এসো

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।

যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….(।।)

যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়…………….

4 Comments

  1. ম্যালা দিন বাদে হলেও ইশতিয়াক, আতিকুল এবং টিজে হোসেন’কে ধন্যবাদ :)
    আপনার এই গানটি শাওনের ষ্টেজে গাওয়া এবং দর্শকদের সারিতে বসে হুমায়ুন আহমেদের উপভোগ করার ভিডিওটিও দেখতে পারেন এই লিংকেঃ
    http://www.youtube.com/watch?v=tHanayS2ddY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>