- শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ রতু মুখোপাধ্যায়
- গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে একো না।।
ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভী ঢেলে দিয়ে
ফাগুনের গান মনে রেখো না
হারানো স্বপন চোখে একো না।।
আবার মাধবীলতা বাতাসে
চেয়ো না ওগো দোলাতে।
যে ব্যাথা নিয়েছি মেনে
অকারণে এসো না তা ভোলাতে
যে আশা হয়েছে ওগো মিছে
শুধু আলেয়ার পিছে পিছে।
সমব্যাথা দিয়ে তারে রেখো না
হারানো স্বপন চোখে একো না।।





