- শিল্পীঃ খান আতাউর রহমান
- অ্যালবামঃ জীবন থেকে নেয়া
- সুরকারঃ খান আতাউর রহমান
- গীতিকারঃ খান আতাউর রহমান
- বছরঃ ১৯৭০
- বিভাগঃ ছায়াছবি
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।
দিকে দিকে বাজল যখন
শেকল ভাঙার গান
আমি তখন চোরের মত
হুজুর হুজুর করায় রত।
চাচা আপন বাঁচা বলে
বাঁচিয়েছি প্রাণ
আসলে ভাই একা একা
বাঁচার নামে আছি মরে
এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে।।





