- শিল্পীঃ অজয় চক্রবর্তী
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ কাজী নজরুল ইসলাম (হাস্বৗর-ত্রিতাল)
- গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ নজরুল গীতি
আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা-কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়!
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভিয়া যায়,
বিরহী এসে ফিরিয়া।।
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধুলায় হ’ল মলিন
জনম গেল ঝুরিয়া।।





