- শিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ শ্যামল গুপ্ত
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে
জীবনে তোমায় যদি পেলাম না
শ্বেত পাথরের রাজপ্রাসাদে
থেকে আর কি হবে
জীবনে তোমায় যদি পেলাম না
নহবত সানাই বাজাক
মণিহার কন্ঠ সাজাক
আজ আমার ফুলে ছোঁয়া
চতুর্দোলা যাব বা না যাক
আগুনের ফুলকি ঝরা
আতশবাজির উৎসবে
শুনিযে জয়ধ্বনি চারিদিকে
কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে
আতরের গন্ধ ভরাক
আজ আমার বরণ ডালা
হাজার দিকে আলো ছড়াক
সোনার এই মুকুট পরে
অভিষেকের গৌরবে





