- শিল্পীঃ সুবীর নন্দী
- অ্যালবামঃ দিন যায় কথা থাকে
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ ১৯৭৯
- বিভাগঃ ছায়াছবি
দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলো না
চলে যাবার আগে ভাবলো না
সেকথা লেখা আছে বুকে।
সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে
স্মৃতির পাপিয়া “চোখ গেলো” বলে ডাকে
সে জ্বালা-যন্ত্রণা কাউকে বোলবো না,
বলবো আছি কী যে সুখে।।
মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী,
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি।
কি আছে পাওনা, তার কাছে দেনা
যাক সে হিসাব চুকে।।






‘দিন যায় কথা থাকে ‘..গানটির গীতিকার এবং সুরকার রফিকুজ্জামান।