- শিল্পীঃ কিশোর কুমার
- অ্যালবামঃ রাজকুমারী
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ছায়াছবি
এই কি হল কেন হল
কবে হল জানি না
শুরু হল শেষ হল
কি যে হল জানি না তো
হু হু হু ……
এই কি হল কেন হল
কবে হল জানি না
শুরু হল শেষ হল
কি যে হল জানি না তো।।
কেউ বোঝে কি না বোঝে
হায় আমি শুধু বুঝি
এই আধারে ভুল করে
হায় আলো মিছে খুজি
মেঘ, মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা
একা, এই কি হল কেন হল…..।।
কেউ ভাবে কি না ভাবে
হায়, আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি
হায়, মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে
তারে, এই কি হল কেন হল…..।।





