- শিল্পীঃ এন্ড্রু কিশোর
- অ্যালবামঃ নয়নের আলো
- সুরকারঃ আহাম্মেদ ইমতিয়াজ বুলবুল
- গীতিকারঃ আহাম্মেদ ইমতিয়াজ বুলবুল
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ ছায়াছবি
আমার বাবার মুখে প্রথন সেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রেম
আমার মায়ের আদেশ বাবা মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রেম
শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন সঙ্গী করেছি
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি
এই গানই আমার জীবন মরণ গানই আমার কাজ।।
বাবা যেন আজো স্বর্গে বসে গাইছে সেই গান
এই গান শুনে সপেছিল মা বাবাকে মন প্রান
কোনদিন এই কন্ঠ যদি কখনও থেমে যায়
সেইদিন যেন মরণ এসে আমাকেও নিয়ে যায়
এই গানই আমার জীবন মরণ গানই আমার কাজ।।





