- শিল্পীঃ হাসিনা মমতাজ
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ সমর দাস
- গীতিকারঃ মাসুদ করিম
- বছরঃ ১৯৬৭
- বিভাগঃ ছায়াছবি
তন্দ্রাহারা নয়ন আমার
এই মাধবী রাতে।
তাঁরার কুসুম হয়ে চায় স্বপ্ন ছড়াতে ।।
বাতাসেরই ফাল্গুনী গান
দেয় মুছে সব অভিমান।
সুরের কাকলী তাই চায় কন্ঠে জড়াতে।।
তনু মন এই রাত কেন মুখর এত জানি না
এই গান এই সুর কেন যে মধুর এত জানি না।
হৃদয়ের এই কলতান
নেই কভু এর অবসান
বনের পাখিরা তাই চায় ছন্দ ঝরাতে।।





