- শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ আধুনিক
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে আর
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার।।
ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে।
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে।
যদি কেউ না থাকে দেবার।।
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে।
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে।
সাড়া কেউ দিবে না যে আর। ।





